কুমিল্লায় যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় মামলা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম

কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছেন তার স্ত্রী ইয়াসমিন নাহার। সদরের কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন তিনি। ছয় জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

আজ বুধবার সকালে তৌহিদুলের স্ত্রী ইয়াসমিন নাহার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন বলে জানান কুমিল্লা কোতোয়ালি থানা ওসি মহিনুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিবাদীরা জায়গা-জমির বিরোধের জেরে আক্রোশান্বিত হয়ে পরস্পরের যোগসাজশে পূর্ব-পরিকল্পিতভাবে আমার স্বামীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটক রেখে মারধর করে হত্যা করে।

গত ৩১ জানুয়ারি কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক হয়ে হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করে ‘উচ্চপদস্থ তদন্ত কমিটি’ গঠনের কথা জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত