রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির পর একই এলাকার ৫ নম্বর সড়কে অবস্থিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দিয়েছে একদল বিক্ষুব্ধ ছাত্র।
আজ বুধবার রাত পৌনে ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা ভবনটিতে আগুন দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধা সদন পুরোপুরি খালি ছিল। এরপর আজ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা। পরে তারা প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়িতে আগুন দেয়। পরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
গদ্যের উৎপত্তি ও ক্রমবিকাশের আখ্যান
ইসলামের নামে রাজনীতি করে জামায়াত জনগণের সাথে মুনাফিকি করছে: রিজভী