চা বাগানে মিলল কিশোরীর কবজি কাটা লাশ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের লেকের পাশ থেকে পূর্ণিমা রেলী (১২) নামে এক কিশোরীর গলা ও কবজি কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার শমশেরনগর চা বাগানের ১১ নম্বর সেকশনের দুটি টিলার মধ্যবর্তী স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী উপজেলার শমশেরনগর চা বাগানের ৬ নম্বর টিলার আপ্পারাও রেলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় পূর্ণিমা রেলী গরু আনতে বাড়ি থেকে বের হয়। এরপর সে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। গতকাল সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে চা বাগানের ১১ নম্বর সেকশনের দুটি টিলার মধ্যে পূর্ণিমার গলা ও হাতের কবজি কাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত