সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও সরকারি নিয়ম ভঙ্গ হতে দেখা গেছে বাগাতিপাড়া উপজেলা সাব-রেজিস্ট্র্রি কার্যালয়ে। ঘটনাটি বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাত ১০টার। তখনও উড়ছিল জাতীয় পতাকা। ভাষার মাসে এভাবে জাতীয় পতাকার অবমাননায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মানুষজন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ওই ভবনের সামনে জাতীয় পতাকা উড়ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোনায়েম ইসলাম রুমি বলেন, রাত সাড়ে ৯ টার দিকে কয়েকজন সাব-রেজিস্ট্র্রি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম। সরকারি কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করে বলে এ ঘটনা ঘটেছে। এর ফলে মানুষ সরকারের সমালোচনা করার সুযোগ পাচ্ছে। ওই সময় একজন উপজেলা সাব-রেজিস্ট্র্রার অফিসারকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকতা নাইম উদ্দিন জানান, তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওইদিন পাশের লালপুর উপজেলায় ছিলেন। আর পতাকা উত্তোলন ও নামানোর দায়িত্বে যিনি ছিলেন তিনি দ্বিতীয় হাফে ছুটি নিয়ে ছিলেন। তাই এমন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামীম তাবাসসুম প্রভা বলেন, বিষয়টি জানা ছিল না। এরপর জাতীয় পতাকার যেন অবমাননা না হয় সে বিষয়ে সকলকে সচেতন হতে বলা হয়েছে।
ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিতে গৃহবধূ নিহত