সড়কে প্রাণ গেল মা-ছেলেসহ ৫ জনের

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৭ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, গাইবান্ধার সুনামগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), কাকলির ছেলে রাফি (৫) এবং রংপুরের পীরগাছা থানার আব্দুল ওহাবের ছেলে অটোরিকশাচালক আনিসুর রহমান (২৩)। ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। বাসটি আটক করতে পারলেও ঘাতক চালক পালিয়ে গেছেন।’

টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবোঝাই নসিমন গাড়ি ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে হুজাইফা আলিফ মন্ডল (১২) নামে মাদরাসায় পড়ুয়া এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ীতে এ ঘটনা ঘটে। হুজাইফা আলিফ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর পশ্চিম পাড়া গ্রামের একলাছের ছেলে এবং শালদাইর হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

এদিকে চাঁদপুরের কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে মালবাহী পিকাআপ ভ্যানের চাপায় মো. মহসিন (৩৮) নামের এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ওই সড়কে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ  জানায়, ঢাকা থেকে আসা মালবাহী পিকআপ ভ্যান কচুয়া আসার সময় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় তারা পিকআপ ভ্যানের চালককে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে গাড়ি উল্টে গেলে ডাকাত সদস্য মহসিন গাড়ির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই ডাকাত সদস্য মহসিন মারা যায় বলে জানিয়েছেন কচুয়া থানার ওসি এম আবদুল হালিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত