রুদ্ধশ্বাস ফাইনাল দিয়ে গতকাল শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। শুরুতে টিকিট নিয়ে ব্যাপক অব্যবস্থাপনা থাকলেও টুর্নামেন্ট শেষে আয়ের দিক থেকে অন্য সব আসরকে ছাড়িয়ে গেছে এবারের বিপিএল। অনলাইন ও ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রিতে রীতিমতো বিপ্লব ঘটেছে।
বিসিবির দেওয়া হিসাবমতে, দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত টিকিট বিক্রি ছাড়িয়ে গেছে ১২ কোটি টাকা। ফাইনাল ম্যাচের টিকিটের দাম বাড়ার পরও টিকিট নিয়ে ব্যাপক আগ্রহী ছিলেন সমর্থকরা। তাই ফাইনালে টিকিট বিক্রি থেকে আয় ১৩ কোটি ছাড়িয়ে গেছে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। ফাইনালে ৬ হাজার টিকিট ছিল বিসিবির স্টেক হোল্ডারদের জন্য বরাদ্দ; বাকি ১৬ হাজারই অনলাইন, ব্যাংক ও বুথের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
বিপিএলের সপ্তম থেকে দশম আসর পর্যন্ত টিকিট থেকে আয় তেমন ছিল না। গড়ে প্রতি আসরে মোট আয় ছিল ৪ কোটির মতো। সে সময় টিকিট বিক্রির বিষয়টি বিসিবির হাতে না থাকায় আয় কম হতো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার বিসিবির পক্ষ থেকে কমিটি গঠন করে টিকিট বিক্রির উদ্যোগ নেওয়াতেই এমন সাফল্য। ক্রীড়া পরিষদের নিয়ম অনুযায়ী, টিকিট বিক্রির অর্থ থেকে ১৫ শতাংশ পাবে বোর্ড।
ভারত-পাকিস্তান ফাইনাল চান শোয়েব
কেন জিমি নিশামকে উড়িয়ে এনেও একাদশে রাখেনি বরিশাল?