অস্ট্রেলিয়ার টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স এবং তার স্ত্রী বেকির ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি পোস্ট করে নিজেই এই খবর জানিয়েছেন কামিন্স। নবজাতকের নাম রেখেছেন এডিথ।
ইনস্টাগ্রামে বেকির কামিন্স নবজাতক এডিথের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সে পৃথিবীতে এসেছে। আমার সুন্দরী কন্যা এডি। আমরা এখন কতটা আনন্দিত এবং ভালোবাসায় পরিপূর্ণ তা ভাষায় বর্ননা করতে পারব না।’
অস্ট্রেলিয়া দল বর্তমানে শ্রীলঙ্কা সফরে আছে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই এই সফর থেকে ছুটি নিয়েছেন কামিন্স। প্রথম সন্তানের জন্মের স্মৃতিচারণ করে কামিন্স বলেছিলেন, ‘অ্যালবির জন্মের সময়ের একটা বড় অংশ আমি মিস করেছি। আমি এবার নবজাতকের আগমনের সময়টি মিস করতে চাই না এবং আরও কিছুটা বেশি সময় কীভাবে কাটাতে পারি- সেটা ভাবছি। কারণ, পরিবারকেই প্রাধান্য দেওয়া উচিত।’
এচেভেরি-ক্যারিজোর জোড়া গোলে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয়
কেন জিমি নিশামকে উড়িয়ে এনেও একাদশে রাখেনি বরিশাল?