রাজধানীর শিক্ষাভবনের সামনে পুলিশের সঙ্গে ম্যাটস শিক্ষার্থীদের সংঘর্ষে ২০ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। চারদফা দাবিতে শাহবাগ থেকে সচিবালয়ের সামনে যাওয়ার সময় এই সংঘর্ষ হয়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে আহতরা হাসপাতালে আসেন। আহতরা হলেন জাহিদুল হাসান নাইম (২১), আরাফাত ইসলাম (২১), নাইম (২২), সিহাব আহমেদ (২০), মো. আমানুল্লাহ (২১), সুমাইয়া খাতুন (২০), রায়হান গাজি (২১), তাহমিনা আক্তার (২০), রাসেল (২৩), জাহিদুল ইসলাম (২২), ডা. এরশাদুল হক (৩০), মেহেরাব হোসেন (২০), সায়মা আক্তার (২১), সোহাগ হোসেন (২২), ইশরাত জাহান (২০), আসিফুল ইসলাম (২৩), কাকন আক্তার (২৩)।
আহতরা জানান, ২০২৩ সাল থেকে তাদের চারদফা দাবিতে আন্দোলন চলছে। এর মধ্যে কয়েকবার আশ্বাস দিলেও কোনও সুরাহা হয়নি। কিছুদিন আগে উপদেষ্টা মহদয় আমাদের আশ্বাস দিলেও বাস্তবায়ন করেননি। চারদফা হলো শূন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি, প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিক্যুলামের সংশোধন, ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা, ও স্বতন্ত্র শিক্ষা বোর্ড।
আহতরা আরও জানান, রবিবার সকাল থেকে শাহবাগে আমাদের আন্দোলন ছিল। বিকালে শাহবাগ থেকে সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। শিক্ষাভবনের সামনে এলে আইশৃঙ্খলা বাহিনীরা আমাদের ওপর হামলা করে। টিয়ারগ্যাস, জলকামান নিক্ষেপ করে। এতে করে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছেন। এদের সবার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
রুয়েট অ্যালামনাইয়ের আহ্বায়ক মহসিন, সদস্য সচিব বকুল
গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে চিত্রায়িত ডাকটিকিট অবমুক্ত