আগামী ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
আজ সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এসব তথ্য জানান তিনি।
শফিকুল আলম বলেন, সংস্কার কমিশনের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের শরিকরা বৈঠকে অংশ নেবেন।
বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
মব করলে ডেভিল হিসেবে গণ্য করা হবে: উপদেষ্টা মাহফুজ