গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অলিখিত একটি অঙ্গরাজ্য বানিয়েছিল। সে ছিল ভারতের সোনার ডিম পাড়া হাঁস। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা যখন পালিয়ে গেল তখন বাংলাদেশকে নিয়ে ভারত নানা ষড়যন্ত্র করছে। এই স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিবাদের দ্বারা গণঅধিকারের পরিষদের অনেক নেতাকর্মী জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত গণঅধিকার পরিষদ (জিওপি) উপজেলার শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাকিল উজ্জামান বলেন, পালিয়ে থেকে শেখ হাসিনার প্রেসক্রিপশনে দেশে এখনো আওয়ামী দোসররা যেখানে ছিল তারা এখনো বিভিন্নভাবে অপপ্রচার বলেন, দেশকে একটা নৈরাজ্য করার চেষ্টা করে যাচ্ছে। তাই আমরা বলতে চাই, এদেশে ছাত্র-জনতা ও শ্রমিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারকে যেভাবে হটিয়েছে এখনো যদি কেউ ফ্যাসিবাদে অবতীর্ণ হয় তাদেরকেও সেইভাবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে হটাবে।
শাকিল উজ্জামান বলেন, খুনি হাসিনার দোসররা রাতের আঁধারে চোরাগোপ্তা মিটিং করে। আমরা যখন এগুলো নিয়ে কথা বলা শুরু করলাম তারপরে কিন্তু সরকার এই খুনি আওয়ামীদের ধরার জন্য ডেভিল হান্ট অপারেশন নামে একটা কর্মসূচি শুরু করেছে। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক ডেভিল বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে। তারা উসকানিমূলক কাজ করছে। তাদের থাকার জায়গা কিন্তু কারাগারে। তারা কেন এখনো ঘুরে বেড়াবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ এ দেশে ছাত্র-জনতার উপর গণহত্যা চালিয়েছে। যারা গণহত্যা চালায় তাদের এ দেশে রাজনীতি করবার কোন অধিকার নাই। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাই আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনার নির্যাতনের কাহিনী জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার বিচার করতে হবে। সে বিরোধী দলের নেতাকর্মীদের আয়না ঘরে বছরের পর বছর নির্যাতন করতো।
