বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে বাংলাদেশের মধ্যে দুর্নীতি, রাহাজানি, গুম, খুন, হত্যা থাকবে আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা এমন দেশ আর চাই না, যে বাংলাদেশে আলেম-ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়, যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে, আলেম-ওলামাদের জেলে ঢুকানো হয়।
শুক্রবার রাতে উপজেলার ধামতী দরবার শরীফের ৭৭তম ঈসালে সওয়াব মাহফিলে তিনি একথা বলেন।
হাসনাত বলেন, আমাদের রাষ্ট্র কখনও আমাদের ঠিক করতে পারবে না। পুলিশ আমাদের কখনো ঠিক করতে পারবে না, যদি না আমরা নিজেরা নিজেদের থেকে ঠিক না হই। আপনারা অত্যাচারীর কাছে কখনও মাথানত করবেন না। আমরা ছোট মানুষ, আমাদের বয়স ২৫ বছর, ২৭ বছর। এই বয়সের ছেলেরা এখন পর্যন্ত হয়তো পরিবারের হাল ধরেনি। এখনও পর্যন্ত বাসা থেকে ৫০০ টাকা ১০০০ টাকা নিয়ে চলে। এই বয়সে আমাদের দেশ সংস্কার করতে হচ্ছে। আমাদের ভুল হচ্ছে, আমরা ভুল করছি, আমরা দেখছি, আমরা শিখছি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ, ধামতী দরবার শরীফের পরীসাহেব মাওলানা বাহাউদ্দিনসহ অন্যান্য অলেমগণ।
ওভাল অফিসে এপি সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করবে হোয়াইট হাউস