বিচারপতি আবদুর রউফের কুলখানি অনুষ্টিত  

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবদুর রউফের কুলখানি অনুষ্টিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে অনুষ্টিত হয়। 

কুলখানিতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, হাইকোর্টের কয়েকজন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, আবদুর রউফের ছেলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ, মাহফুজ বিন ইউসুফ, রেদোয়ান আহমেদ রনজিব, সহকারী অ্যাটর্নি জেনারেল এ এম জামিউল হক ফয়সাল প্রমুখ। 

গত ৯ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেন আবদুর রউফ। ওই দিন মরহুমের প্রথম নামাজে বাদ আসর গাউসুল আজম মসজিদে অনুষ্ঠিত হয়। পরদিন জাতীয় ঈদগা ময়দানে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ময়মনসিংহে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত শতকের ষাটের দশকের শুরুতে তিনি আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। ১৯৮২ সালে তিনি হাইকোর্টে বিচারক হিসেবে যোগ দেন। তিনি ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে চার বছরের বেশি সময় সিইসির দায়িত্বে ছিলেন। ১৯৯৫ সালের জুনে তিনি আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি অবসরে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত