আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু 

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৫ পিএম

আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহন চাপায় রাবেয়া আক্তার (২৮) নামে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গনকবাড়ী ডিইপিজেড এলাকার নতুন জোনের সামনে এ সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া আক্তার (২৮) রংপুর জেলার পীরগাছা থানার দাদন দোলাপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে। তিনি আশুলিয়ায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে ডিইপিজেডের টাইগারকো লিমিটেড কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, সকালে রাস্তা পারাপারের সময় ওই নারী শ্রমিককে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যদিও স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতালে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানার নিয়ে আসে। 

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেম আলী বলেন, হাসাপাতাল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসি ক্যামেরা দেখে গাড়ি শনাক্তের চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত