আবু সাঈদ হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪১ পিএম

জামালপুরে ডেভিল হান্ট অপারেশনে আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জামালপুরের ইসলামপুর উপজেলার থানা পুলিশ।

ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেন শাহ চৌধুরী শাহিনের ছেলে ইমরান চৌধুরী আকাশ ।

গতকাল শনিবার রাতে ডেভিল হান্ট বিশেষ অভিযানে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, গতকাল রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে ছিলেন। তিনি আবু সাঈদ হত্যা মামলার আসামি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, ইমরান চৌধুরী আকাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত