মাইক্রোফোন হাতে তারার মেলা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের জন্য আইসিসি টিভি তাদের শক্তিশালী কমেন্ট্রি প্যানেল ঘোষণা করেছে। ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ও অভিজ্ঞ ধারাভাষ্যকারদের নিয়ে সাজানো এই স্কোয়াডে রয়েছেন বিশ্বকাপজয়ী তারকা থেকে শুরু করে বর্ষীয়ান বিশ্লেষকরা। 

বিশ্ব ক্রিকেটের সেরা মঞ্চে সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরাম, রবি শাস্ত্রী, রমিজ রাজা, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন ও মেল জোন্স, -এর মতো কিংবদন্তিরা থাকবেন, যারা তাদের অভিজ্ঞতা ও বিশ্লেষণ দিয়ে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে তুলবেন।

এছাড়া ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, ক্যাটি মার্টিন, শন পোলক, আতহার আলি খান ও ইয়ান ওয়ার্ড-ও থাকছেন বিশ্লেষক হিসেবে। 

ক্রিকেটের অন্যতম আইকনিক কণ্ঠস্বর হার্শা ভোগলে, মাইকেল আথারটন, এমপুমেলেলো এমবাংওয়া, কাস নাইডু এবং সাইমন ডুল-ও থাকছেন ধারাভাষ্যে, যারা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ম্যাচের খুঁটিনাটি তুলে ধরবেন। 

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন আতহার আলি খান, যিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম জনপ্রিয় কণ্ঠ।  বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের জন্য এই তারকাবহুল ধারাভাষ্যকার দল একটি স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করবে, যেখানে মাঠের উত্তেজনা, কৌশলগত বিশ্লেষণ এবং অভিজ্ঞতার মিশেল থাকবে প্রতিটি মুহূর্তে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত