জিমিকে বাদ দিয়েই কুপার টেস্ট

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০ এএম

আসন্ন এএইচএফ কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জাতীয় হকি দল গঠন প্রক্রিয়া। খুব ভোরে মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে হেড কোচ মামুন-উর-রশীদের অধীনে ফিটনেস টেস্টে (কুপার টেস্ট) অংশ নেন ৫৭ হকি খেলোয়াড়। মোট ৬২ জনকে ডাকা হয়েছিল কুপার টেস্টের জন্য। তবে অসুস্থতার কারণে আসেননি তিনজন খেলোয়াড়। আর দুজনের না আসার কারণ জানাতে পারেনি ফেডারেশন। জাতীয় দল গঠন প্রক্রিয়ায় আগেই বাদ দেওয়া হয়েছিল বিগত দুই দশকে হকির সবচেয়ে বড় তারকা রাসেল মাহমুদ জিমিকে। এ নিয়ে জল ঘোলা কম হয়নি। তারপরও ফেডারেশন তাকে ডাকেনি কুপার টেস্টে।

১৭-২৭ এপ্রিল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ, যা একই সঙ্গে এশিয়া কাপের বাছাই পর্ব। শেষ চার আসরের শিরোপাজয়ী বাংলাদেশ এবারও যাবে শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্য নিয়ে। তবে এ অভিযানে থাকছেন জিমি। বুড়ো অজুহাতে তাকে ফিটনেস পরীক্ষায় না রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশনের নতুন কমিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত