গাইবান্ধায় জেলা বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে জেলা শহরের রেলগেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতা হলেন- গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা (৫০) ও নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খন্দকার তানভীর আহমেদ (৩০)।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ‘জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
ব্যর্থতার দায় স্বীকার করে যা বললেন আসিফ নজরুল
জুলুমের বোঝা এখনও ঘাড় থেকে নামেনি: জামায়াত আমির