দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন যা ঘটছে, এ রকম বিচ্ছিন্ন ঘটনা আগেও ঘটেছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। স্বাধীনতার ৫৩ বছরে আমার মনে হয় কোনো মিডিয়ায় এমন লেখেনি, এ বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোটখাটো ঘটনা সবসময় আগেও ঘটেছে, দু-একদিন আগেও ঘটেছে। তবে ভবিষ্যতে যেন আর না ঘটে এজন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না এ ধরনের একটি ঘটনাও ঘটুক।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশনা দিয়েছেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আজকে রাতেই আপনারা দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকটিভিটিস (কার্যক্রম) অনেক বেড়ে গেছে।
সন্ধ্যা থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং