নোমান আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ পিএম

জমজমাট আয়োজনে শেষ হয়েছে কালীগঞ্জ উপজেলার নোমান আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্কুল মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল কালিগঞ্জ থানা বিএনপির উপদেষ্টা মো. সোলাইমান।

নোমান আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নায়েবুর রহমান মাসুদ। কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্টার কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান হাবি, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহামমদ আলী খোকন মাস্টার।

কালিগঞ্জ বাজার বণিক সমিতি সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, কালিগঞ্জ পৌর বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল হাশেম, বালিগাও সরকারি মডেল প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম মাস্টার। বিএনপি নেতা মাসুম, কালিগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং সভাপতি জাকারিয়া আল মামুন, সিনিয়র সহসভাপতি মনকির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান, মোরশেদ আলম খান মাস্টার শফিকুল ইসলাম মাস্টার, সোহরাব আলী সরকার মাস্টার জালাল উদ্দিন খোকন মাস্টার ও মো. মানিক মিয়াসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দলের নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ফিয়ারা বেগম। বিশেষ অতিথি মোহাম্মদ আলী খোকন মাস্টার বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, ফ্যাশন শো’সহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত