সোমবার টার্কিশ ফুটবলের শীর্ষ লিগে মুখোমুখি হয়েছিল শীর্ষ দুই ক্লাব গালাতাসারে ও ফেনেরবাচে। হাইভোল্টেজ লড়াই শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ম্যাচের পর প্রতিপক্ষের ওপর চড়াও হন ফেনেরবাচে কোচ হোসে মরিনহো।
মরিনহো বলেন, ঘরের মাঠে গালাতাসারের বেঞ্চে থাকা সদস্যরা ‘বানরের মতো লাফালাফি করেছে’। ক্লাব গালাতাসারে অভিজ্ঞ এই কোচকে 'বর্ণবাদী' বলেছে এবং তারা মরিনহোর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে যাচ্ছে।
মরিনহো আরও বলেন, ‘আমি ম্যাচ শেষে ড্রেসিংরুমে রেফারির সঙ্গে দেখা করেছি। সেখানে চতুর্থ রেফারিও ছিল, যে একজন টার্কিশ। আমি তাকে (বেনচিচ) বড় এই ম্যাচে দায়িত্ব পালন করতে আসার জন্য ধন্যবাদ জানিয়েছি। এরপর আমি চতুর্থ রেফারিকে বলেছি, ''যদি তুমি এই ম্যাচে রেফারি থাকতে, তবে বিপর্যয় হয়ে যেত।''
এরপর এক বিবৃতিতে গালাতাসারে জানায়, ‘তুরস্কে কোচ হিসেবে কাজ শুরুর পর থেকে ফেনেরবাচে কোচ হোসে মরিনহো তুরস্কের মানুষদের প্রতি অবমাননাকর মন্তব্য করে যাচ্ছে। আর তার আজকের মন্তব্য অনৈতিক তো বটেই, অমানবিকও।'
পুরনো গল্প নতুন করে শোনালেন বাংলাদেশের অধিনায়ক
রিয়াদের খেলা প্রয়োজন ছিল, মুশফিক ক্যামব্যাক করবে : শান্ত