বইমেলায় পলিয়ার ওয়াহিদের নতুন ২ কাব্যগ্রন্থ 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৮ পিএম

অমর একুশে বইমেলা-২০২৫ এ প্রকাশিত হয়েছে পলিয়ার ওয়াহিদের দুটি কাব্যগ্রন্থ। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কবিতা 'গুলি ও গাদ্দার'। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মূল্য ২৩০ টাকা।

অপরটি ফ্যাসিবাদবিরোধী কবিতার বই 'মুণ্ডুকাটা হরিণের বনে'। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। মূল্য ২৩০ টাকা। 

বই দুটি পাওয়া যাবে উদ্যানের ১৮০-১৮১ নম্বর ঘাসফুলের স্টলে। 

বই দুটি সম্পর্কে কবি জানান, 'গুলি ও গাদ্দার' মূলত জুলাই বিপ্লবের সময় লেখা কবিতা। সরকারি বাহিনী দ্বারা বিধ্বস্ত ভয়ার্ত মানুষ, রক্তাক্ত জনপদ ও  নারকীয় সব হত্যাযজ্ঞের টুকরো টুকরো ক্ষত। সময়ের অন্তরদহন, প্রতিবাদ ও প্রতিরোধের কবিতা 'গুলি ও গাদ্দার।'  

অন্যদিকে 'মুন্ডুকাটা হরিণের বনে' খুনি হাসিনার অবৈধ সরকারের সময়ে গুম খুনের বিরুদ্ধে লেখা কবিতা। যেই সময় কথা বলা ছিল বিপজ্জনক সেই অবরুদ্ধ সময় লেখা কবিতার বই। যেন অসময়ের দলিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত