যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯ এএম

রাজধানীর যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় পূর্ব শত্রুতার জেরে ইকবাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিবির বাগিচা ছাপড়া মসজিদ বাসার সামনে ঘটনাটি ঘটে। 

নিহত ইকবালের স্ত্রী কুলসুম আক্তার জানান, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নারায়ণপাশা গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী বিবির বাগিচা ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া থাকেন। তার স্বামী বিয়ের আগে জুয়া খেলতো, বাজে নেশা করতো এবং খারাপ লোকদের সাথে চলাফেরা করতো। কিন্তু বর্তমানে সবকিছু বাদ দিয়ে অটোরিকশা চালাইত। রাতে উজ্জল নামে পুর্ব পরিচিত একজন ইকবালকে ফোনে ডেকে নিয়ে যায়। তারপর বাসার সামনে উজ্জ্বলসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয় আহত করে। তার চিৎকারে ঘর থেকে বের হয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্বামীকে। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে উজ্জলের সাথে কি নিয়ে দ্বন্ধ ছিল তা বলতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত