যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় গ্রেপ্তার ১০

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম

যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল্লাহ রাজু, রাজন, টুটুল, রাসেল, রাসেল ওরফে টেরে রাসেল, আব্দুর রহিম রাহাত, হৃদয়, মনির হোসেন, সাগর মিয়া, সুজন।

যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, এ সময় তাদের হেফাজত হতে ২৫ পুরিয়া গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত