বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে রোহিত শর্মার সৌজন্যে হ্যাটট্রিক মিস করেন ভারতের তারকা স্পিনার অক্ষর প্যাটেল। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার জাকের আলীর দেওয়া সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন রোহিত। এরপর তাকে হতাশায় মাটি চাপড়াতে দেখা যায়। এরপর সতীর্থের কাছে হাতজোড় করে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু কথা রেখেছেন কি রোহিত?
গত ২০ ফেব্রুয়ারি ওই ম্যাচের পর টিভি সঞ্চালকের প্রশ্নের জবাবে রোহিত বলেছিলেন- অক্ষরকে নৈশভোজে নিয়ে যাবেন। কিন্তু এখনও নাকি সতীর্থকে খাওয়াননি রোহিত। পাকিস্তান ম্যাচের পর বিষয়টি নিয়ে অক্ষর মজা করে বলেন, ‘আমাদের এখন ৬ দিন বিরতি আছে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও উঠে গেছি। এবার জিজ্ঞেস করার সুযোগ পাব, আমাকে কবে খাওয়াতে নিয়ে যাবে।’
পাকিস্তান ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় রোহিতের একটি ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা যায়, দুবাইয়ের কোনো রেস্তরাঁয় শ্রেয়স আয়ারের সঙ্গে নৈশভোজ করছেন রোহিত। সেই ছবির সূত্র ধরেই অক্ষরের কাছে জানতে চাওয়া হয়েছিল, অধিনায়ক তাকে নৈশভোজে নিয়ে গিয়েছিলেন কিনা। ভারতের বাঁহাতি অলরাউন্ডারের বিশ্বাস- অধিনায়ক অবশ্যই তার প্রতিশ্রুতি রক্ষা করবেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে যে ‘বিশেষ সুবিধা’ পাচ্ছে ভারত
আফগানিস্তানে মেয়েদের ক্রিকেট দেখতে চান ছেলেদের অধিনায়ক