পিকনিক থেকে ফেরার পথে বাসে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৭ জন শিক্ষার্থী। রাজধানীর আগারগাঁওয়ের ইনস্টিটিউট অব সায়েন্স ইনফরমেশন এন্ড টেকনোলজির ওই শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার সন্ধ্যার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন সাদিয়া আক্তার পাপড়ি (১৮), সাব্বির (১৯), মনিকা (১৭), নুসরাত (১৭), শিমুল (১৮), সামিয়া (১৮) ও রাবেয়া আক্তার (১৭)।
শিক্ষার্থীরা জানান, তারা বুধবার সকালে ৬টি বাস নিয়ে ঢাকা থেকে সোনারগাঁও পানামা সিটিতে পিকনিকে যান। সেখানে সারাদিন ঘোরাঘুরি ও খাবার খেয়ে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বাসের মধ্যেও সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে সবাই নাচানাচি করছিলেন। পথে ফ্লাইওভারের ওপর একটি বাসে এক নারী শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর পর আরও অন্তত ৬ শিক্ষার্থী অসুস্থবোধ করে। ওই বাসেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সন্ধ্যার দিকে ৭ জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়। কেউ কেউ বমি করছে। কারো শ্বাসকষ্ট হচ্ছে। সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের প্যানিক অ্যাটাক হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৪ জনকে আজীবন বহিষ্কার