বিশ্ববিখ্যাত স্কিনকেয়ার ব্র্যান্ড ভ্যাসলিন নিয়ে এলো নতুন ‘ভ্যাসলিন গ্লুটা হায়া সিরাম ইন লোশন’। বুধবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইউনিলিভার বাংলাদেশের এই নতুন সংযোজন ভ্যাসলিন গ্লুটা হায়ার লঞ্চিং ইভেন্ট দ্য গ্লো সিটি। এতে হোস্ট ছিলেন তারকা কোরিওগ্রাফার আজরা মাহমুদ।
ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এই লঞ্চিং ইভেন্টে আরও উপস্থিত ছিলেন ইনফ্লুয়েন্সার, বিউটি এক্সপার্ট, সেলিব্রিটি এবং মিডিয়া ব্যক্তিত্বরা।
সাধারণত লোশন মানে শুধু শীতকালে ব্যবহার করা যায় এমন ধারণা অনেকের। কিন্তু ভ্যাসলিন নতুন পণ্যের মাধ্যমে স্কিন কেয়ার জগতে সাড়া ফেলে দিয়েছে। এটি সব ধরনের আবহাওয়ায় ত্বককে ময়েশ্চারাইজড ও গ্লোয়িং রাখতে সাহায্য করবে। ভ্যাসলিনের আমদানিকৃত অথেন্টিক গ্লুটা হায়া সিরাম-ইন-লোশন ত্বকের প্রতি যত্নশীল কনজিউমারদের জন্যই তৈরি। যারা সিরামকে প্রাধান্য দিয়ে স্কিন কেয়ারে আগ্রহী এবং হাত-পায়ের যতেœর বিষয়ে গুরুত্ব দেন, এটি তাদের জন্য এমনভাবে তৈরি করা হয়েছে, যা সারা শরীরে ব্যবহার করা যায়।
নতুন গ্লুটা হায়া রেঞ্জের দুটি ভ্যারিয়েন্ট। ডিউই রেডিয়েন্স ও ফ্ললেস গ্লো। এই লোশনগুলো নন-স্টিকি ও লাইটওয়েট ফর্মুলার, যা সারা বছরই ব্যবহারযোগ্য। এদিন পুরো ইভেন্ট ছিল ইন্সটা ফ্রেন্ডলি, ফলে ইনফ্লুয়েন্সাররা তাদের কনটেন্ট তৈরিতে আরও বেশি উৎসাহী হয়ে ওঠেন। ইভেন্টে অতিথিরা শুধু নতুন প্রোডাক্টের অভিজ্ঞতাই লাভ করেননি বরং অনুষ্ঠান শেষে তাদের জন্য ছিল এক্সক্লুসিভ গুডি ব্যাগ, যাতে ছিল ভ্যাসলিন গ্লুটা হায়ার বিশেষ গিফট প্যাক। পরে আজরা মাহমুদ ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে গ্লুটা হায়ার চমকপ্রদ মোড়ক উন্মোচন ইভেন্ট সমাপ্ত করেন।
