কাতারের রাজধানী দোহায় বসতে যাচ্ছে দোহা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর। আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর এই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মধ্য প্রাচ্যের চলচ্চিত্র ও নির্মাতাদের জন্য আরও বড় পরিসর তৈরি করছে দোহার ফিল্ম ফেস্টিভ্যাল। যুদ্ধ, বাস্তবতা আর মানবিক নানা গল্প সবই এবার উঠে আসছে সিনেমার পর্দায়। মধ্য প্রাচ্যের গল্পের সঙ্গে থাকছে ফিলিস্তিনিদের জীবন সংগ্রাম ও স্বাধীন নির্মিতাদের সাহসী নির্মাণ এবং এ প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ১৫টি চলচ্চিত্র। যার সাতটির নির্মিতা নারী। বিশ্বের নানা প্রান্তের গল্প নিয়ে নতুন মঞ্চ হয়ে উঠছে কাতারের এই আয়োজন।
উৎসবের উদ্বোধনের দিন থাকছে ইয়েমেনি-স্কটিশ নির্মাতা সারা ইশাকের পরিচালিত যুদ্ধ ও সংঘাতের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র ‘দ্য স্টেশন’। ইয়েমেন গৃহযুদ্ধের প্রবাভ সাধারণ মানুষের মাঝে কিভাবে পড়েছে সেই গল্পই তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে। খবর কাতার নিউজ এজেন্সি।
এবারের প্রতিযোগিতায় বিশেষ গুরুত্ব পেয়েছে ফিলিস্তিনি চলচ্চিত্র। রয়েছে গাজায় সম্পূর্ণ শুট করা হোসাম আবু দ্যানের ‘থার্টিন ইন গাজা’। আছে লাবহা খানাচে প্রমান্য চলচ্চিত্র সামার। গাজার ৫ বছর বয়সী এক শিশুর জীবন সংগ্রামের গল্প।
শুধু মধ্যপ্রাচ্য নয় এবারের প্রতিযোগিতায় জায়গা পেয়েছে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার নির্মাতারাও। এর মাধ্যমে ফেস্টিভ্যালটি আঞ্চলিক গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যের নির্মাতাদেরকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একটি শক্ত ভিত তৈরি করে দিচ্ছে।
এবারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম প্রতিযোগিতায় ১৫টি চলচ্চিত্র মনোনীত করা হয়েছে। আন্তর্জাতিক জুরি বোর্ডের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে শ্রেষ্ঠ কাহিনীচিত্রের পুরস্কার ৭৫ হাজার ডলার ও শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার পাবেন ৫০ হাজার ডলার। এছাড়া বিচারকের আসনে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস’এর একটি বিশেষ জুরিও থাকবে।