দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কসবায় জামায়াতের বিক্ষোভ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম

দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে মিছিলটি কসবা টি আলী বাড়ী মোড় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক দিয়ে থানা রোড হয়ে কসবা বাজার সিএনজি স্ট্যান্ড মোড় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

কসবা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ পরবর্তীতে সমাবেশে বক্তব্য দেন- সেক্রেটারি মাওলানা শীবলী নোমানীর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন ব্রাক্ষণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারী কাজী সিরাজুল ইসলাম, কসবা পৌরসভা আমীর হারুনুর রশীদ, পৌরসভা সেক্রেটারী জনাব মিজানুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত