নারায়ণগঞ্জ

যানজট নিরসনে ১৮০ জন কর্মী নিয়োগ

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৭:৪৪ এএম

পবিত্র রমজান মাসে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। প্রতিশ্রুতি অনুযায়ী শহরের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনের লক্ষ্যে কমিউনিটি পুলিশিংয়ের ১৮০ জন জনবলের ব্যবস্থা করা হয়েছে। গতকার রবিবার সকাল থেকেই ট্রাফিক পুলিশের সঙ্গে তারা কাজ শুরু করেছেন।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, ‘নারায়ণগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে প্রত্যেকটি মোড়ে ট্রাফিক পুলিশের সঙ্গে ১৮০ জন সদস্য তাদের সহায়তা করার জন্য নিয়োজিত থাকবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি টিম কার্যক্রম পরিচালনা করবে। আমিসহ অন্যান্য পরিচালকের সহায়তায় মনিটরিং সদস্য নিয়মিত কার্যক্রম তদারকি করবেন।’

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যার মধ্যে একটি হচ্ছে যানজট। ক্রমেই এ সমস্যা প্রকট আকার ধারণ করছিল। আপাতত আমরা রমজান মাস ঘিরে তাৎক্ষণিকভাবে একটি উদ্যোগ নিয়েছি। রমজান শেষে যানজট নিরসনে স্থায়ীভাবে কী উদ্যোগ নেওয়া যেতে পারে, তা নিয়ে কাজ করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত