বরিশাল শিক্ষা বোর্ড

দুই কর্মকর্তার যোগদান নিয়ে উত্তেজনা

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৭:৪৬ এএম

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে উপপরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল ও উপবিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদের যোগদান কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার দুপুরে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কক্ষে দুপক্ষের ঘণ্টাব্যাপী বাগবিতন্ডাচলে।

জানা গেছে, বরিশাল শিক্ষা বোর্ড কর্মচারী সংঘের সদস্যরা বিক্ষোভ মিছিল করে দুই কর্মকর্তার যোগদানের বিরোধিতা করেন। তারা অভিযোগ করেন, ওই দুই কর্মকর্তা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

সংবাদ পেয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সাংবাদিকরা ঘটনাস্থলে যান। শেষ পর্যন্ত বিতর্কের মধ্যেই দুই কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

অভিযোগ অস্বীকার করে কামরুজ্জামান কামাল বলেন, ‘এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।’ হাসান মাহমুদও দাবি করেন, ‘কিছু কর্মকর্তা ও কর্মচারী পদ দুটিতে নিজেদের পছন্দের লোকের নিয়োগ চেয়েছিলেন, তাই এ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত