কালীগঞ্জে বাজার মনিটরিং নিয়ে সভা

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৭:২০ এএম

পবিত্র রমজান উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাজার মনিটরিং ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ আলোচনা সভা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন ঊর্মি, ওসি মো. আলাউদ্দিন, বাজার কমিটি ও ব্যবসায়ী এবং বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তি, মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবং উপজেলা সব দপ্তরের কর্মকর্তারা।

পরে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদের সভাপতিত্বে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে কালীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা এবং সুধীজনদের উপস্থিতিতে আরেকটি প্রস্তুতিমূলক সভা হয়।

অন্যদিকে কালীগঞ্জ পৌরসভা কর্র্তৃক আয়োজিত গবাদি পশু পালনবিষয়ক প্রশিক্ষণের প্রধান অতিথি কালীগঞ্জ পৌরসভা প্রশাসক তনিমা আফ্রাদ উপস্থিত থেকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালীগঞ্জে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত