নোয়াখালীর সদর উপজেলায় দুই হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের হাউজিং বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি জানান।
গ্রেপ্তাররা হলেন- নাজমা আক্তার (৩৯) নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহম্মদ উল্লাহের মেয়ে ও এরশাদ উল্লাহ (৩৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার হিলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ার নাজিম উদ্দিন মৌলভী বাড়ির আলী আহাম্মদের ছেলে।
পুলিশ সুপার ফারুক বলেন, ‘গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত। ইয়াবা বিক্রির খবর পেয়ে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি। এসময় দুই হাজার ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি এবং নোয়াখালী সদর থানায় আরও একটি মাদক মামলা রয়েছে।’
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছ ও ভাঙচুরের ঘটনায় আটক ৩
শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: রিজভী