১৭ মাস পর ব্রাজিল দলে নেইমার

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২:২২ এএম

চোটের কারণে ১৭ মাস বাইরে থাকার পর ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। ২১ ও ২৫ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে কলোম্বিয়া ও আর্জেন্টিনার সঙ্গে দুটি ম্যাচের জন্য কোচ দরিভাল জুনিয়র নেইমারকে রেখে চূড়ান্ত ২৩ জনের দল ঘোষণা করেছেন।

২০২৩-এর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়েই হাটুর এসিএল ও মেনিসকাসে মারাত্মক চোটে পড়েন নেইমার। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে সৌদি ক্লাব আল হিলালের হয়ে মাঠে ফেরেন তিনি। সেখান থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন ক’মাস হলো। চার ম্যাচে করেছেন তিন গোল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ১২ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাজিল।

২৩ সদস্যের দল

গোলরক্ষক : অ্যালিসন বেকার, বেনতো, এদারসন; ডিফেন্ডার : দানিলো, গ্যাব্রিয়েল মাগালেস, গিলোর্মো আরানা, লিও ওরতিজ, মার্কিনহোস, মুরিলো, ভ্যানডারসন, ওয়েসলি; মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, জোয়েলিনটন, ম্যাথেয়াস কুনহা, নেইমার; ফরোয়ার্ড : এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়ুস জুনিয়র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত