গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্ররক্ষা নির্দেশিকা বাতিল

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৫:১৭ পিএম

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা পদক্রম বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগ থেকে এক আদেশে এই নির্দেশিকা বাতিল করা হয়। আদেশে স্বাক্ষর করেছেন উপসচিব আমিনুল ইসলাম।

এতে বলা হয় হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকে এ বিভাগ হতে ৬ মার্চ তারিখে জারীকৃত গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ে ‘প্ররক্ষা নির্দেশিকা ২০২৫’-এর কার্যকারিতা এতদ্বারা বাতিল করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত