ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে হাসনাত-সারজিসের আবেগঘন স্ট্যাটাস

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৩:২৬ পিএম

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

ধর্ষণের শিকার হয়ে শিশু মৃত্যুর ঘটনায় পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি ও বিচার নিশ্চিতের দাবি দেশবাসীর। 

এদিকে দেশবাসীর মতো শোকে স্তব্ধ জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক ফেসবুক স্ট্যাটাস দেন তারা।

স্ট্যাটাসে তারা বলেন, আছিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশেষ জায়গায় নিয়ে গিয়েছে, শিশু আছিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক। পুরো বাংলাদেশ বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী, লজ্জিত।

উল্লেখ্য, শিশুটি আজ দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত