মানব কল্যাণে আলোক হেলথকেয়ার আরও একধাপ এগিয়ে। সামাজিক ও জনকল্যাণ মূলক কাজের ধারাবাহিকতায় আলোক হেলথকেয়ারের পক্ষ থেকে রবিবার (১৬ মার্চ) ট্রিপল সেভেন এ্যাপারেল লিমিটেডে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পটি উদ্বোধন করেন ট্রিপল সেভেন এ্যাপারেল রিমিটেড ও আলোক হেলথকেয়ারের উর্ধ্বতন কর্মকর্তাগণ। উক্ত ক্যাম্পটি পরিচালনা করেন- ডা. পবিনা আফরোজ পারভীন, গাইনি অনকোলজি বিশেষজ্ঞ এবং ডা. মিজানুর রহমান এন্ডোক্রাইনোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ। ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল ১০.০০ টা শুরু হয়ে দুপুর ০১.০০ টায় শেষ হয় এবং সর্বমোট ৮৭ জন রোগীকে সেবা প্রদান করা হয়।
