ক্রিকেট ছাড়ার পর নানাম কাজে দেখা যাচ্ছে ডেভিড ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ার সাবেক এই মারকুটে ওপেনার বলিউড মুভিতে নাম লিখিয়েছেন। এ মাসেই মুক্তি পাচ্ছে তার ছবি। এবার তিনি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখনো খেলছেন ওয়ার্নার। এর মাঝেই তিনি রাজনীতি নিয়ে ভাবছেন। এক্সে তিনি লিখেছেন, ‘আমার মনে হয় আমার সংসদ সদস্য হওয়া উচিত। এ নিয়ে আপনাদের কী ভাবনা?’
ওয়ার্নারের এই পোস্টে বেশ মজার মজার কমেন্ট দেখা যাচ্ছে। অজি তারকার সঙ্গে ভারতের সম্পর্ক কুব গভীর হওয়ায় একজন লিখেছেন, 'সাংসদ কি ভারতের না অস্ট্রেলিয়ার?' আবার কেউ কেউ তাকে রাজনীতিতে না আসার পরামর্শও দিয়েছেন। আরেকজন লিখেছেন, 'আপনার একজন ম্যানেজার, স্বেচ্ছাসেবক এবং অর্থের প্রয়োজন।'
নিউজিল্যান্ডের কাছে হেরেই চলছে পাকিস্তান
আইপিএলে যে চারটি রেকর্ড গড়তে পারেন কোহলি