এবার সংঘবদ্ধ ধর্ষণের শিকার হলেন জুলাই শহীদের মেয়ে

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৮:৩০ পিএম

পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের জলিল মুন্সীর বাড়ির নির্জন বাগানে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই '২৪ আন্দোলনে ঢাকায় নিহত শহীদের কন্যা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে মামুন মুন্সির বখাটে ছেলে সাকিব মুন্সী (১৯), সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সী (২০) ও মালেক মুন্সীর ছেলে ইমরান মুন্সী (১৯) ওই কলেজছাত্রীকে জোড়পূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী জলিল মুন্সীর নির্জন বাগানে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। ভিকটিমের চিৎকার করলেও নির্জন এলাকা হওয়ায় কারো সাড়া পায়নি।এ ঘটনা কাউকে বললে ভিডিও ও ছবি নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তারা চলে যায়।

এ ঘটনায় ভিকটিম কলেজ শিক্ষার্থী বুধবার বেলা ১১টায় দুমকি থানায় হাজির হয়ে অভিযোগ করলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মামলা নিতে পুলিশ গড়িমশি করছে বলে অভিযোগ ভিকটিমের। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় ভিকটিম থানা পুলিশের হেফাজতে আছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত