মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ রবিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম তথ্যটি জানিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও অর্জনে সহায়তা করার অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে গত ৭ জানুয়ারি মামলা দায়ের করা হয়েছে।
আসামির বিরুদ্ধে রুজুকৃত মামলার তদন্তকার্য শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা একান্ত জরুরি।
সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ