মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় মহাসড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার সময় সরকারি কাজে বাধা প্রদানসহ পুলিশের গাড়ি ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে আহত করার ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো গোপালগঞ্জ জেলার সদর থানার শিবপুর গ্রামের কাজিম মেখের ছেলে জসিম (২০), একই জেলা ও থানার বনগ্রাম এলাকার আজিম শেখের ছেলে নয়ন শেখ (২১) এবং খুলনা জেলার সদর থানার মিস্ত্রি পাড়া মহল্লার মনির শেখের ছেলে ইমরান শেখ (২৬)।
পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে যানজট নিরসহন এবং ভোগান্তি কমাতে সাভার উপজেলা প্রশাসন সোমবার দুপুরে আশুলিয়ার বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাভার উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলাকালে ফুটপাত দখলকারী পাঁচ শতাধিক হকার সরকারি কাজে বাধা দেয়। একপর্যায়ে তারা লাঠি সোটা, লোহার রড, জিআই পাইপ, কাঠের বাটামসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে ঘটনাস্থলে থাকা দুটি পুলিশের গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৩ যুবককে গ্রেপ্তার করে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, হামলাকারীরা সরকারি কাজে বাধাসহ সরকারি দুটি গাড়ি ভাঙচুর করে ১০ লাখ টাকার ক্ষতি করেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে ৩ হামলাকারীকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
আগামীতে কেউ দল-মার্কা দেখে ভোট দেবে না: সারজিস
সাগরে ডুবে মৃত্যু সেই বিজিবি সদস্যের দাফন সম্পন্ন