প্রশাসনের কঠোর নজরদারি, শান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল

সরেজমিনে গিয়ে আশুলিয়া শিল্পাঞ্চলের ঘুরে দেখা যায় শিল্পাঞ্চলের পরিবেশ শান্ত রয়েছে। শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজ না করে বসে থেকে এবং পরে কারখানা থেকে বের হয়ে যাওয়ায় আজকের মতো সাধারণ ছুটি ঘোষণা করা হয় হামিম গ্রুপ, ডেকো ডিজাইন, স্টারলিং, নেক্সট কলেকশনসহ ১৮টি কারখানা। এ সময় শ্রমিকরা তাদের যার যার বাসায় চলে গেছেন। 

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় অনেকটাই স্বস্তি ফিরেছে। সকালে শ্রমিকদের নিজ নিজ কারখানায় কাজে যোগ দিতে দেখা গেছে। শিল্প কারখানা গুলোতে উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

তবে শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ রয়েছে বেশ কিছু পোশাক কারখানা। ২০০৬ সালের শ্রম আইনের ১৩ (১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে এবং কাজ না করে বের কারখানা থেকে বের হয়ে যাওয়ায় ১৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও দুই কারখানা পূর্ব ঘোষণা অনুযায়ী বন্ধ রেখেছে গার্মেন্টস কর্তৃপক্ষ।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া। 
এদিকে সরেজমিনে গিয়ে আশুলিয়া শিল্পাঞ্চলের ঘুরে দেখা যায় শিল্পাঞ্চলের পরিবেশ শান্ত রয়েছে। শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজ না করে বসে থেকে এবং পরে কারখানা থেকে বের হয়ে যাওয়ায় আজকের মতো সাধারণ ছুটি ঘোষণা করা হয় হামিম গ্রুপ, ডেকো ডিজাইন, স্টারলিং, নেক্সট কলেকশনসহ ১৮টি কারখানা। এ সময় শ্রমিকরা তাদের যার যার বাসায় চলে গেছেন।

এছাড়া শিল্পাঞ্চল সাভারের উলাইল, রাজফুলবাড়িয়া, হেমায়েতপুর ও পদ্মার মোড় এলাকার পোশাক কারখানা গুলোর পরিবেশ স্বাভাবিক রয়েছে। সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ কাজ করছেন।

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিবেশ শান্ত রাখতে আশুলিয়া বিভিন্ন গার্মেন্টসের সামনে এবং বিভিন্ন পয়েন্ট শিল্প পুলিশ, থানা পুলিশের উপস্থিতি দেখা গেছে। এছাড়া বিজিবি টীমকে টহল দিতে দেখা গেছে।  

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের পরিবেশ এখনো স্বাভাবিক রয়েছে। যেসব কারখানা আজ ছুটি দিয়েছে কর্তৃপক্ষ, সেসব কারখানার শ্রমিকরা যে যার মতো বাসায় চলে গেছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার প্রবেশপথ ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত