হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই শেষে তামিম ইকবাল বাসায় ফিরেছেন। আজ শুক্রবার ঢাকার একটি হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের।
গত সোমবার বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে এসে বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে তাকে পাশেই কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় আসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে নেওয়া হয় বিকেএসপির মাঠে। কিন্তু কেপিজে হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরে হেলিকপ্টারে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন তামিম।
তখন তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। পালস পাওয়া যাচ্ছিল না। আকস্মিক এই পরিস্থিতিতে কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না কেউ। তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও তাকে কেপিজে হাসপাতালে ফিরিয়ে নেও্য়া হয়। দেওয়া হয় সিপিআর। হাসপাতালে প্রথমে তামিমকে রাখা হয় লাইফ সাপোর্টে। পরীক্ষা নিরীক্ষার পর তার বুকে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে রিং পরানোর পর তামিমের জ্ঞান ফেরে।
কেপিজে হাসপাতালে এক দিন থাকার পর তামিমকে এভারকেয়ারে নিয়ে আসা হয়। উন্নত চিকিৎসার জন্য তামিমকে ব্যাংকক কিংবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছিলেন তার চাচা তথা সাবেক অধিনায়ক আকরাম খান। সুস্থ হয়ে উঠতে দেশের চিকিৎসকেরা তামিমকে কিছু বিধিনিষেধও মেনে চলার পরামর্শ দিয়েছেন।
অশোভন আচরণে দায়ে চার রিয়াল ফুটবলারের বিরুদ্ধে তদন্তে উয়েফা
‘অনিশ্চিত’ সাকিবের ফেরার আশায় বিসিবি