ওসাসুনার বিপক্ষে গতকাল বৃহস্পতিবার লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছিল বার্সেলোনা। কিন্তু ফিফার নিয়ম ভাঙার অভিযোগে বার্সেলোনার বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে আপিল করার কথা ভাবছে ওসাসুনা। অভিযোগ প্রমাণিত হলে বার্সেলোনার সেই জয় বাতিল করা হতে পারে!
এই ম্যাচটিকে ঘিরে ঝামেলা-ঝঞ্ঝাট কম হয়নি। চলতি মাসের শুরুতে এই ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর মিনিট বিশেক আগে জানা যায়, বার্সেলোনার টিম ডাক্তার মৃত্যবরণ করেছেন। তাই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়। ফিফার নিয়মানুযায়ী, যদি কোনো খেলোয়াড় চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েন বা প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে আন্তর্জাতিক উইন্ডোর শেষ ম্যাচের পর পাঁচ দিন ক্লাবের হয়ে তিনি খেলতে পারবেন না।
এই নিয়মের কারণেই বিপাকে পড়েছে বার্সা। গত রবিবার ছিল আন্তর্জাতিক বিরতিতে স্পেনের সর্বশেষ ম্যাচ। এর চারদিন পর ওসাসুনার বিপক্ষে খেলতে নামেন ইনিগো মার্তিনেজ। পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন বার্সেলোনার এই স্প্যানিশ ডিফেন্ডার। এর আগে উয়েফা নেশন্স লিগের স্পেন দলে ডাক পেলেও তিনি হাঁটুর চোটে থেকে ছিটকে যান। গত ১৭ মার্চ মেডিকেল রিপোর্ট পাঠানোর পর তাকে স্পেন জাতীয় দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
এটাকেই ইস্যু বানিয়ে ফিফার আরএফইএফের কাছে আপিল করার কথা ভাবছে ওসাসুনা। আরএফইএফের নিয়ম বলছে, মার্তিনেজ যদি এই ম্যাচে খেলার অযোগ্য বিবেচিত হন, তাহলে ওসাসুনার বিপক্ষে জয় থেকে বার্সেলোনার পয়েন্ট কাটা হতে পারে বা ম্যাচটি বাতিল করা হতে পারে।
ফেদেরারকে ছাপিয়ে ইতিহাস গড়লেন জকোভিচ
ধর্ষণের অভিযোগ থেকে খালাস পেলেন ব্রাজিলের আলভেজ
তামিমের ধুমপানের কথা প্রকাশ করায় চিকিৎসকদের দুঃখ প্রকাশ