পরিবারের ঈদ শপিং করতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১২:০৬ এএম

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর বাজারে সন্তানদের জন্য ঈদের শপিং করতে গিয়ে কুমিল্লা ডিবি পুলিশের হাতে শুক্রবার বিকালে গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন।

আটক বিল্লাল হোসেন উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রহিমপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ডিবি পুলিশের ওসি মো. আব্দুল্লাহ বলেন, সম্প্রতি মুরাদনগরে দুটি মামলা হয়েছে। একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতন সহ্য করেও ফ্যাসিবাদি সরকার পতন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে বিল্লাল হোসন। তার পরও সক্রিয় বিএনপি নেতা কর্মীদের ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং অবিলম্বে তার মুক্তির জোর দাবি জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত