ফের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন 

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৫:০২ পিএম

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার বেলা ১২টার দিকে চাকঢালা সীমান্তে ৪৪ নম্বর পিলারে শূণ্য লাইনে এই ঘটনাটি হয়।

আহত সালাম চাকঢালা সদর ইউনয়নে চেরারমাঠ এলাকায় মৃত আফজাল ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মায়ানমার সীমান্তে বাংলাদেশে পণ্য পাচার কাজে জড়িত ছিলেন। প্রতিদিনের মতো দুপুরে বাংলাদেশে চোরাই পণ্য নিয়ে মায়ানমার অভ্যন্তরে যান সালাম। ফেরার পথে চাকঢালা সীমান্তে ৪৪ নম্বর পিলারে শূন্য লাইনে আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণের বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে পাঠায়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী  বলেন, ‘ঘটনা বিষয়টি তিনি শুনেছেন। আহত ব্যক্তি সালাম কে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

এর আগেও, গত ২১ তারিখ শুক্রবার দিবাগত রাতে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে জিরো লাইনের পাশে এক বাংলাদেশিসহ দুজন ও ২৬ মার্চ বুধবার সাড়ে সাতটার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী ৪৯ নম্বর পিলারে শুন্যারেখায় মোহাম্মদ শহিদুল্লাহ বাবু নামের একজন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত