বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের পরিচিত এবং ব্যাপক চাহিদাসম্পন্ন ক্রিকেটার হলেন রশিদ খান। চলতি আইপিএলে আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনারের বিরল এক অভিজ্ঞতা হলো। নিজের কোটা পূর্ণ না করেই তিনি বোলিং শেষ করেছেন, যা আগে কখনই হয়নি।
গতকাল শনিবার গুজরাট টাইটান্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২ ওভারে ১০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন রশিদ। পাওয়ার প্লের এক ওভারে দিয়েছেন ৪ রান, পরে আরেক ওভারে ৬ রান। আইপিএলে ২০ ওভারের কোনো ইনিংসে রশিদের কোটার ৪ ওভার পূর্ণ না হওয়ার এটাই প্রথম ঘটনা।
অবশ্য রশিদের বাকি দুই ওভার ছাড়াই ২০ ওভারে মুম্বাইকে ১৬০ রানে থামিয়ে ৩৬ রানের জয় তুলে নিয়েছে গুজরাট। ২০১৭ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন রশিদ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত ১২৩ ম্যাচে ওভারপ্রতি ৬.৮৬ করে রান দিয়ে শিকার করেছেন ১৫০ উইকেট।
জোড়া গোল করে রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপ্পে
দুই সপ্তাহ পর মাঠে নেমে দুই মিনিটেই মেসির গোল