চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলা রোহিত শর্মা আবারও ব্যাট হাতে ধুঁকছেন। চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে করেছেন মাত্র ২১ রান। যে কারও পারফর্মেন্স এতটা খারাপ হলে স্বাভাবিকভাবেই সমালোচনা শুরু হবে। বাদ পড়াটাও অস্বাভাবিক নয়। তবে নামটা যেহেতু রোহিত শর্মা, তাই সবকিছুই একটু রয়েসয়েই করতে হয়।
মুম্বাইয়ের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলেছেন রোহিত। শুধু ব্যাটার হিসেবেই তিনি দলে আছেন। ইংল্যান্ডের সাবেক আধিনায়ক মাইকেল ভন মনে করেন, শুধু নামের ভারের কারণেই রোহিত দলে সুযোগ পাচ্ছেন। ক্রিকবাজের সঙ্গে আলোচনায় তিনি বলেন, ‘রোহিতের রানের দিকে তাকান। এমন গড়পড়তা রান দিয়ে কারও দলে টিকে থাকার সুযোগ নেই।’
ভারতের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ভন আরও বলেন, ‘মুম্বাই রোহিতকে শুধু ব্যাটসম্যান হিসেবে বিচার করছে। সে এখন আর অধিনায়ক নয়। রোহিতের নম্বরগুলো (রান) এই মুহূর্তে সত্যিই গড়পড়তা। যদি তার নাম রোহিত শর্মা না হতো, তাহলে এরকম গড়পড়তা পারফর্ম করার পর সে নিশ্চিতভাবেই দলে জায়গা হারাত। রোহিত শর্মার কাছে দল নিশ্চয়ই আরও বেশি কিছু প্রত্যাশা কারে।’
তবে অধিনায়ক হলে পারফর্মেন্সটা আড়ালে পড়ত বলে মনে করেন ভন, ‘যদি ও অধিনায়ক হতো, রানটা হয়তো এত বড় ব্যাপার হতো না। কারণ, অধিনায়ক হিসেবে সে নিজের প্রজ্ঞা, কৌশল, ভাবনাচিন্তা দিয়েই উৎরে যেত, যেমনটা এখন জাতীয় দলে সে করে থাকে। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে অতীতে আমরা সেটা তাকে করতে দেখেছি। কিন্তু এখন যেহেতু সে মুম্বাইয়ের অধিনায়ক নয়, তাকে স্রেফ রান দিয়েই বিচার করতে হবে এবং এই জায়গাটায় তাকে অবশ্যই উন্নতি করতে হবে।’
কলা খেয়ে মাঠে নেমে আইপিএল অভিষেকেই অশ্বিনীর রেকর্ড
সেই কনস্টাস এখন অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে
‘এমবাপ্পে একদিন রোনালদোর মতো কিংবদন্তি হয়ে উঠবে’