কুষ্টিয়ার আশীষ মন্ডলের বাড়িতে এখন শুধুই বিষাদ

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৮:১৮ পিএম

ঈদের ছুটিতে বেড়াতে ও পিকনিকের উদ্দেশে কুষ্টিয়া থেকে পারিবার নিয়ে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আশীষ মন্ডল (৫০), তার ভাতিজা, মেয়ে, জামাই ও নাতনিসহ একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনায় শোকাহত কুষ্টিয়া সদর উপজেলার বিসিক কুমারগাড়া গ্রামবাসী।

নিহতরা হলেন সদর উপজেলার বিসিক কুমারগাড়া গ্রামের বাসিন্দা যতীন মন্ডলের ছেলে আশীষ মন্ডল (৫৫), তার কন্যা সাধনা বিশ্বাস (৩৫), নিহত সাধনার শিশুকন্যা আরাধ্য বিশ্বাস (৭), নিহত সাধনা বিশ্বাসের স্বামী কুমারখালী উপজেলার পান্টি গ্রামের দুলাল বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাস (৪৩) ও দেবাষীশ মন্ডলের ছেলে দুর্জয় মন্ডল (১৮)।

কুমারগাড়া গ্রামের বাসিন্দা প্রতিবেশী গোপাল চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার রাতে আশীষ মন্ডল ও তার পরিবার পরিজন নিয়ে ছুটি উপভোগ করতে কক্সবাজারে পিকনিকে যাওয়ার জন্য রওনা হন। বুধবার সকালে তাদের মাইক্রোটির দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন মারা গেছে, তাদের মধ্যে কুষ্টিয়ার ৫ জন। আরও দুই জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপর প্রতিবেশী নরেশ চন্দ্র বিশ্বাস জানায়, এ মুহূর্তে নিহতদের নিকটতম অন্যান্যরা সবাই লাশ আনতে চট্টগ্রাম গেছে। তারা লাশ নিয়ে ফিরে এলেই বিস্তারিত জানতে পারব।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, বুধবার রাত থেকে বেলা ১০টা পর্যন্ত পৃথক তিনটি দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে দুই যুবক ও অপর মোটরসাইকেল আরোহী আমিনুল এবং কুষ্টিয়া ভেড়ামারা সড়কে এক সিএনজিচালক ছাড়াও চট্টগ্রামের লোহাগড়া এলাকায় মাইক্রো দুর্ঘটনায় একই পরিবারের আরও ৫ জনের মৃত্যুর সংবাদ পেয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত