কেন রোনালদোর ‘সিউউউ’ উদযাপন নকল করলেন সিরাজ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘সিউউউউউ’ উদযাপন এখন গোটা বিশ্বেই পরিচিত। ফুটবলের গণ্ডি ছাড়িয়ে রোনালদোর এই আইকনিক উদযাপন পৌঁছে গেছে ক্রিকেটেও। চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের পেসার মোহাম্মদ সিরাজ গতকাল বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে এই উদযাপন করেছেন। কিন্তু কেন?

সিরাজ এর আগেও রোনালদোর মতো উদযাপন করেছেন, তবে সবক্ষেত্রে নয়। গতকালের ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন সিরাজ। ম্যাচটি ৮ উইকেটে জিতেছে তার দল। সিউউউ উদযাপনের আগে দুই হাতের আঙুলে বুকে স্পর্শ করে মাটির দিকে ইশারা করতে দেখা যায় সিরাজকে। ম্যাচ-সেরার পুরস্কার নেওয়ার পর সেই উদযাপনের গল্প গুজরাটের পেসার।

চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ জয়ের পর সিরাজ বলেন, ‘(আঙুলের ইশারা করে) এটায় বোঝাচ্ছি যে, আমি লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। এরপরই সিউউউ উদযাপন করেছি। আমি রোনালদোর ভক্ত, তার মতো উদযাপন তো করতেই হবে। এটা আমার ঘরের মাঠ। সাত বছর এখানে খেলেছি। কিছুটা নার্ভাস ছিলাম, আবেগও ছিল। তবে বল হাতে নিতেই আমি নিজের জগতে ফিরে গেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত