বাঁশখালীতে ধর্ম উপদেষ্টা

মসজিদে লাইব্রেরি করা হলে সবাই ধর্মীয় বই পড়তে পারবে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পিএম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় সরকারিভাবে মসজিদ স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে সাড়ে তিন শর নির্মাণ কাজ শেষ হয়েছে। এসব মসজিদে লাইব্রেরি করা হলে সেখানে সকলে এসে কোরআন-হাদিসসহ ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারবে। তার জন্য বইয়ের ব্যবস্থা করা হবে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব পালেগ্রাম মৌলভীপাড়া মুছাপুকুরপাড় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসা মাঠে ঈদ পুনর্মিলনী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদ।

আলোচনাসভায় আরও অংশ নেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোছাইনী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, কালীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল কালাম প্রমুখ।

পরে ধর্ম উপদেষ্টা বাঁশখালী পৌরসদরের জলদীতে অসুস্থ উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা নুরুল হক সুজিশকে দেখতে তার বাসায় যান। এ সময় বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত